দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ বাঘের জোলঘদর। তিনি গত সপ্তাহে নিহত আলি লারিজানির স্থলাভিষিক্ত হলেন।
জোলঘদর দীর্ঘদিন ধরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইআরজিসির যুগ্ম স্টাফ প্রধান, উপ-কমান্ডার ইন চিফ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিভাগের উপপ্রধানসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
এছাড়া তিনি ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর ইরানের বিচার বিভাগের কৌশলগত পরিকল্পনা বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার এই প্রশাসনিক ও সামরিক অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা নীতিনির্ধারণী সংস্থার সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/